শেষ মুহূর্তের প্রচারণায় মনসুর নগর ইউনিয়নের নেতাকর্মিরা
০৭ নভেম্বর, ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন

  

শেষ মুহূর্তের প্রচারণায় মনসুর নগর ইউনিয়নের নেতাকর্মিরা

আব্দুল জলিল
১০-১১-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন
শেষ মুহূর্তের প্রচারণায় মনসুর নগর ইউনিয়নের নেতাকর্মিরা

স্টাফ রিপোর্টারঃ শেষ মুহূর্তে এসেও জাতীয় সংসদের সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের নির্বাচনে প্রচারণায় চষে বেড়াচ্ছেন মনসুর নগর ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা। গতকাল (৯ নভেম্বর) সোমবার দিনে রাতেও তারা বিভিন্ন দলে ভাগ হয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে   নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা চালিয়েছে।

মনসুর নগর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন, যুবলীগ সভাপতি আব্দুল বারী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাংবাদিক মানিক মিয়া, সাধারন সম্পাদক এরশাদ আলী, উপজেলা যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, কর্মি সানি, শামীম ও লিখন মিয়া এই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এসময় তারা ভোটারদের নৌকা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি ইভিএম এ কিভাবে ভোট দিতে হবে সে সম্পর্কে ভোটারদের অবহিত করেন। ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে আসতে অনুপ্রাণিত করছেন তারা।

 স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক মিয়া জানান, ‘ইভিএম এর ইতিহাসে বেশি পারসেন্ট ভোট আমরা কাজিপুরবাসী নৌকায় দেবে ইনশা আল্লাহ। জয় সাহেবের নির্দেশে আমরা ভোটারদের নির্বাচনের দিন ভোটকেন্দ্রে আনেত নানা পদক্ষেপ নিয়েছি।’


আব্দুল জলিল ১০-১১-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 772 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com