কামারখন্দে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সচেতন মূলক পৃথক তিন অনুষ্ঠানে অংশগ্রহণ
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫২ পূর্বাহ্ন

  

কামারখন্দে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সচেতন মূলক পৃথক তিন অনুষ্ঠানে অংশগ্রহণ

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১০-১১-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন
কামারখন্দে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সচেতন মূলক পৃথক তিন অনুষ্ঠানে অংশগ্রহণ
সিরাজগঞ্জের কামারখন্দে বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিক মুল্য বোধের অবক্ষয়রোধ, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে গ্রাম পুলিশদের মাঝে জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহের জন্য রেজিষ্টার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে পর পর পৃথক তিন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ । প্রথমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা এবং গ্রাম পুলিশের ভুমিকা শীর্ষক আলোচনা সভা এবং গ্রাম পুলিশদের মাঝে জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহের জন্য রেজিষ্টার বিতরণ করা হয় । পরে দুপুর ১২টায় প্রতিবন্ধী কল্যান ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও হেয়ারিং এইড (শ্রবণ যন্ত্র) বিতরণ করা হয় । সবশেষে দুপুর ১টায় উপজেলা মিনি অডিটরিয়ামে বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিক মূল্য বোধের অবক্ষয়রোধে বীর মুক্তিযুদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম ও নিকাহ রেজিষ্টারগণের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম প্রমূখ ।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১০-১১-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com