কামারখন্দে শারীরিক ও বাকপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ
০৮ মে, ২০২৬ ০২:০২ অপরাহ্ন

  

কামারখন্দে শারীরিক ও বাকপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৯-১১-২০২০ ০৯:১০ অপরাহ্ন
কামারখন্দে শারীরিক ও বাকপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে ঝুপড়ি ঘরে বসবাসকারী এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩০ অক্টোবর আনুমানিক রাত ৯.৩০ মিনিট এর সময় ঝুপড়ি ঘরে বসবাসকারী ওই কিশোরী টয়লেট থেকে ফেরার পথে, উপজেলার জামতৈল গ্রামের মুক্তার হোসেনের ছেলে আলিম মিয়া (২৬) জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। সাথে সাথে এই বিষয়টি স্টেশনের পাশে অবস্থানরত সিএনজি লাইন মাস্টার সহ স্থানীয় লোকজনকে অবহিত করে এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হয়। পরবর্তীতে আপস-মীমাংসা না হওয়ায় সোমবার (০৯ নভেম্বর) ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই মেয়ের ধর্ষণ এর নমুনা পরীক্ষা করার জন্য সদরে পাঠিয়েছি এবং আসামিকে ধরার জন্য অভিযান চলছে।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৯-১১-২০২০ ০৯:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 402 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com