শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-১১-২০২০ ০৩:৫৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সময় যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ত সময় পার করছেন খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম। নৌকার ভোট চেয়ে জয় সাহেবের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন খাসরাজবাড়ি তিনি। খাসরাজবাড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক এই সভাপতির সহজ সরল অভিব্যক্তি সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে একাধিক ভোটারের সাথে কথা বলে জানা গেছে।
সোমবার( ৯ নভেম্বর) খাসরাজবাড়ি চরের যুক্তিগাছা, রাজবাড়ি, কালিকাপুর ও খাসরাজবাড়িতে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি যেখানে লোক দেখছেন সেখানেই এগিয়ে গিয়ে ভোট চাইছেন। কখনো একা কখনো সাথে দলীয় লোকজনকে নিয়ে তিনি ভোটারদের ১২ তারিখে দ্রুত ভোটকেন্দ্রে এসে ভোট দেবার প্রতি তাগিদ দেন।
কিভাবে ইভিএমএ ভোট দিতে হবে সে বিষয়ে তাদের অবগত করেন খাসরাজবাড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাক ও উদ্যোক্তা কামরুল সরকার।
এ বিষয়ে কথা জহুরুল চেয়ারম্যানের সরল জবাব, ‘নেতা জয় সাহেবের জন্যে কাজ করে যাচ্ছি। আশা করি আল্লাহ আমাদের সেই সম্মানটুকু রাখবেন। মানুষ ভালোবেসেই নৌকায় ভোট দেবার চাচ্ছে। এসময় তার সাথে ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোঃ নুরু মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক ওমর ফারুক , সাংগঠনিক সম্পাদক সাজু মিয়া, সদস্য নূরে ই আলম শাকিল রানা, স্বেছাসেবগরীগ নেতা এনামুল হক, আনারুল ইসলাম প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com