তাড়াশে কোম্পানীর সেলসম্যানকে চাকু মেরে টাকা ছিনতাই
০৮ মে, ২০২৬ ০৩:০২ অপরাহ্ন

  

তাড়াশে কোম্পানীর সেলসম্যানকে চাকু মেরে টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-১১-২০২০ ১০:৪৯ পূর্বাহ্ন
তাড়াশে কোম্পানীর সেলসম্যানকে চাকু মেরে টাকা ছিনতাই
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে সবুজ আহমেদ (৩০) নামের কোম্পানীর সেলসম্যানকে চাকু মেরে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৮) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পৌর শহরের তাড়াশ-কাউরাইল আঞ্চলিক সড়কে মাঝ রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সবুজ আহমেদ উপজেলার নওগাঁ ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের মৃত: তাহের আলীর ছেলে। তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃঞ্চপুর গ্রামের ডেনিস ও প্রাণ কোম্পানীর পরিবেশক সেলিম রেজা জানান, আমার মালামাল সেলসম্যান সবুজ সারাদিন উপজেলার গুল্টা,গোন্তাসহ বেশ কয়েকটি বাজারে মালামাল সরবরাহ করে ফেরার পথে তাড়াশ-কাউরাইল আঞ্চলিক সড়কের পৌছালে গাড়ীর গতিরোধ করে চাকু মেরে ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাড়াশ থানার অফিসার ইনর্চাজ মো. ফজলে আশিক বলেন, একটা ঘটনা ঘটছে এ বিষয়ে সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত চলছে।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-১১-২০২০ ১০:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 581 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com