কাজিপুরে পাঁচ বছরের শিশুকে বলাৎকার
০৮ মে, ২০২৬ ০২:০৩ অপরাহ্ন

  

কাজিপুরে পাঁচ বছরের শিশুকে বলাৎকার

আব্দুল জলিল
০৯-১১-২০২০ ১০:৪৯ পূর্বাহ্ন
কাজিপুরে পাঁচ বছরের শিশুকে বলাৎকার

 স্টাফ রিপোর্টার ঃ রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা কসাইপাড়া গ্রামে পাঁচ বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের করেছে প্রতিবেশী এক কিশোর। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে  প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ রাতেই অভিযুক্ত কিশোর সালাউদ্দিন সারিক (১৪) কে আটক করেছে। সে একই গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। রাতে ওই শিশুর পিতা বোরহান উদ্দিন কসাই বাদী হয়ে থানায় মামলা করেছে।

 মামলা ও স্থানীয়সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় খেলতে যাবার কথা বলে ওই শিশুকে বাড়ি থেকে নিয়ে যায় সারিক। এরপর নিজ ঘরে ওই শিশুকে বলাৎকার করে। এসময় ওই শিশুর চীৎকারে লোকজন এগিয়ে আসলে সারিক পালিয়ে যায়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, ‘ মামলার একমাত্র আসামী সারিককে আটক করে সোমবার সকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আব্দুল জলিল ০৯-১১-২০২০ ১০:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 557 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com