শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-১১-২০২০ ১০:৪৯ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ব্যতিক্রমী প্রচারণায় সবার নজর কাড়া আব্দুর রহিম সরকার এবার নৌকার লিফলেট এবং ইভিএম এর কাগজ নিয়ে ছুটে যাচ্ছেন সমাজের যারা অচ্ছূত পেশায় জড়িত তাদের নিকট। তাদের কাছে গিয়ে কুশল বিনিময়ের পরে ভোট চাইছেন তানভির শাকিল জয়ের পক্ষে। দেখাচ্ছেন ইভিএম এ ভোট দেবার নানা কৌশল।
নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম মিটিং মিছিল, জনসভা, বক্তব্য এসবকে ছাপিয়ে তিনি নিরবে নিভৃতে সাধারণ ভোটারদের নিকট যাচ্ছেন। যেমন পরিবেশে ভোটার বসে আছেন তেমন করেই তিনিও তার নিকটে গিয়ে বসে পড়ছেন।
গত রবিবার (৮ নভেম্বর) তিনি যান কসাই, মুচি, মাঝিদের নিকটে। তাদের নিকটে তিনি নৌকায় ভোট দেবার দাওয়াত দেন।
এসময় হারাধন মুচি জানান, নেতা আমাগোরে কাছে আইসা হাত ধ্ইরা ভোট চাইলো। আমরা ভাইববারও পারি নাই। কথা দিচি ভোট দিবার যামু।’
তরকারী দোকানী সেলিম মিয়া জানান, ‘ এই প্ররথম কেউ আমার দোহানে আইসা ভোট চাইলো। রহিম নেতাক কথা দিচি । হে দেহাইছে কিভাবে টিপি দেয়া নাইগবো।”
এমনি করে অটো চালক, ভ্যান চালক, ভিক্ষুক, ধোপা, দিনমজুর সবার নিকটে যাচ্ছেন আব্দুর রহিম সরকার।
আব্দুর রহিম সরকার জানান, “সমাজের কেউই অচ্ছুত নয়। সবার ভোটের অধিকার রয়েছে। কাজেই তাদের নিকট গেলে তারা মনের আনন্দ প্রকাশ করে এবং ভোটকেন্দ্রে এসে নৌকায় ভোট দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন। এটা নেতার জন্যে এই সময়ের সেরা দরকার। আর মাত্র দুইদিন প্রচার করতে পারবো। এরই মধ্যে প্রায় সব শ্রেণি পেশার মানুষের নিকট গিয়েছি। এভাবে ছুটবো শেষ পর্যন্ত। আশা করি এর ফল পাবো ইনশা আল্লাহ। এসব কাজের জন্যে এখনও চরবাসির মুখে মুখে একই স্লোগান‘ পথে মাঠে হাটে ভোট চান আব্দুর রহিম ঘাটে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com