উল্লাপাড়ায় বাস চাপায় এক ভাটা শ্রমিক নিহত
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-১১-২০২০ ০৯:১৮ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় বাস চাপায় এক ভাটা শ্রমিক নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামের পাশে সরকার পরিবহনের একটি বাস একটি ভ্যানকে চাপা দিলে ভ্যানের যাত্রী ঘটনাস্থলে মারা যান। নিহত ব্যক্তি হলেন, ব্রহ্মকপালিয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আব্দুল মতিন (৩৭)। স্থানীয়রা জানান, তিনি ভাটার শ্রমিক ছিলেন। ঘটনার সময় তিনি (মতিন) কাজ করে বাড়ি যাচ্ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, সরকার পরিবহনের বাস পাবনা থেকে ঢাকা যাচ্ছিল। তিনি ভ্যানে বাড়ি যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। তবে দুঘর্টনার সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-১১-২০২০ ০৯:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 488 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ