তিনটি টিয়া পাখি উদ্ধার ও অবমুক্ত, মুচলেকা দিয়ে মুক্তি পেলো পাখি শিকারী
২৯ এপ্রিল, ২০২৬ ০১:০২ পূর্বাহ্ন

  

তিনটি টিয়া পাখি উদ্ধার ও অবমুক্ত, মুচলেকা দিয়ে মুক্তি পেলো পাখি শিকারী

দিলীপ গৌর
০৮-১১-২০২০ ০৬:১১ অপরাহ্ন
তিনটি টিয়া পাখি উদ্ধার ও অবমুক্ত, মুচলেকা দিয়ে মুক্তি পেলো পাখি শিকারী

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের উপজেলার গাড়াদহ ইউনিয়নে গাড়াদহ চর পাড়ায় বিভিন্ন স্থানে বাঁশের সাথে আঠা লাগিয়ে  মুক্ত টিয়া পাখি আটক করে  বিক্রি করেছে বেশ কিছু দিন হলো। গতকাল ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলার  গাড়াদহ পুরান বাসস্ট্যান্ডে স্থানীয় লোকজন দুইটি টিয়া পাখিসহ  কুষ্টিয়ার জেলার পৌর সদরের  খন্দবাড়ী এলাকার মাসুদ সহ ১জনকে আটক করে, দুইজনের ১ জন পালিয়ে যায়।

খবর পেয়ে  পরিবেশবাদী সংগঠন দি বার্ড  সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস ও আতিক সেখানে উপস্থিত হন। পরে মামুন বিশ্বাস শাহজাদপুর থানার  এস আই রুবেল এর সহযোগিতায় ২টি টিয়া পাখি সহ মাসুদকে আটক করে। ওখানে স্থানীয় মনিরের বাড়ী থেকে আরো ১ টি টিয়া পাখি উদ্ধার করা হয়।

মামুন বিশ্বাস  জানান জানান, যেহেতু মুল পাখি শিকারীকে আমরা ধরতে পারি না, এই জন্য মাসুদকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহার কার্যালয়ে মুচকেলা দিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা ৩টি টিয়া পাখির পালক তুলে ফেলায় ভাল ভাবে উড়তে পারে না। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করে উপজেলা নির্বাহী অফিসারের  বাসভবনে পাশে অবমুক্ত করা হয়।

 


দিলীপ গৌর ০৮-১১-২০২০ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com