শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-১১-২০২০ ০৫:২৭ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জর বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ড চালা উত্তর পাড়ার সাবেক চেয়ারম্যান নুরনবী আক্তার লাভুর বাড়ির পাশদিয়ে হাজী আওয়াল এর বাড়ি পযন্ত রাস্তাটির বেহালদশা হয়েপরেছে। এতে ঐ এলাকার প্রায় ১০০ পরিবার ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় গ্রামবাসি জানাই, সামান্য বৃষ্টির পানিতে রাস্তাটি কাদা মাটিতে পরিণত হয়। ফলে পুরো বর্ষা মৌসুম জুড়েই রাস্তাটি কাদা পানিতে একাকার হয়ে যায়।
ফলে এ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রায় বছরই বাঁশের সাঁকো দিয়ে পাড়াপাড় হতে হয়। আমাদের বেলকুচি পৌরসভার ২০০৪ সালে স্থাপিত হয়। ১৬ বছরে এই রাস্তার কোনো উন্নয়ন হয় নাই। নির্বাচন আসলে মেয়র বলেন, আর কাউন্সিলর বলেনা, তারা ভোটের সময় এসে বলে আমাকে ভোটদেন আমি নির্বাচিত হওয়ার পরে আপনাদের এই রাস্তা করে দিবো। নির্বাচনের পরে আর কেউ এই রাস্তা দেখতেও আসেনা।
স্থানীয়রা আরো বলেন, বর্তমান কাউন্সিলর এর কাছে আমরা এই রাস্তার বিষয়ে বারবার কাউন্সিলারের কাছে গিয়েছিবলাম। কিন্তু রাস্তাটির ব্যাপারে আমি কিছু জানিনা, বলে এরিয়ে যায়। সে বলে ঐ এলাকার কেউ আমাকে ভোট দেয়নাই। এব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পর্যায় কর্মে পৌরসভার সকল রাস্তা করে দেয়া হবে। বেলকুচি পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস বলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর, কোনো দিন আমার কাছে ওই রাস্তার সম্পর্কে কিছু জানায়নি। আমি বেলকুচির পৌর এলাকায় বেশি ভাগ রাস্তা করেছি, ঐ রাস্তাটির ব্যাপারে আমার জানা থাকলে অবশ্যই করেদিতাম সামনে পৌর বাজেট বরাদ্দ দেওয়া হবে, বরাদ্দ হোলে ওই রাস্তাটি করে দিবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com