শিরোনামঃ
আব্দুল জলিল ০৮-১১-২০২০ ০৩:১৮ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ প্রতীক বরাদ্দের পর থেকে দিনরাত নৌকার ভোট চেয়ে জয় সাহেবের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন খাসরাজবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম। খাসরাজবাড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক এই সভাপতির সহজ সরল অভিব্যক্তি সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে একাধিক ভোটারের সাথে কথা বলে জানা গেছে।
৭ নভেম্বর শনিবার খাসরাজবাড়ি চরের পীরগাছা ও সানবান্দা চরে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি যেখানে লোক দেখছেন সেখানেই এগিয়ে গিয়ে ভোট চাইছেন। কখনো একা কখনো সাথে দলীয় লোকজনকে নিয়ে তিনি ভোটারদের ১২ তারিখে দ্রুত ভোটকেন্দ্রে এসে ভোট দেবার প্রতি তাগিদ দেন।
কিভাবে ইভিএমএ ভোট দিতে হবে সে বিষয়ে তাদের অবগত করেন খাসরাজবাড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাক ও উদ্যোক্তা কামরুল সরকার।
এ বিষয়ে কথা জহুরুল চেয়ারম্যানের সরল জবাব, ‘নেতাকে ভোট দেবো, নেতা আমাদের উন্নয়ন দেবেন। কাজেই তাকে ভোট না দিলে উন্নয়ন কোথায় চাইবো? তিনি আরও জানান, নেতা আমাকে ভালোবাসেন। তিনি আমাকে কাজ করতে বলেছেন । চেষ্টা করছি বেশি ভোট নেতাকে আমার ইউনিয়ন থেকে দেবার।’
এসময় তার সাথে ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোঃ নুরু মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক ওমর ফারুক , সাংগঠনিক সম্পাদক সাজু মিয়া, সদস্য নূরে ই আলম শাকিল রানা, স্বেছাসেবগরীগ নেতা এনামুল হক, আনারুল ইসলাম প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com