নাগরপুরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী
০৮ মে, ২০২৬ ০৩:০১ অপরাহ্ন

  

নাগরপুরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৮-১১-২০২০ ০২:৩৯ অপরাহ্ন
নাগরপুরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং দুই দিনব্যাপী প্রদর্শনী মেলা শুরু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর এর সভাপতিত্ব সেমিনার ও মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ । এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা লিটন মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিরা বেগম শিপ্রা প্রমুখ। সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৮-১১-২০২০ ০২:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 332 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com