নৌকার প্রচারণায় ছুটে চলেছেন সাবেক ভাইস চেয়ারম্যান সুলতানা হক
০৭ নভেম্বর, ২০২৬ ০৬:২৬ অপরাহ্ন

  

নৌকার প্রচারণায় ছুটে চলেছেন সাবেক ভাইস চেয়ারম্যান সুলতানা হক

আব্দুল জলিল
০৮-১১-২০২০ ০৯:১৪ পূর্বাহ্ন
নৌকার প্রচারণায় ছুটে চলেছেন সাবেক ভাইস চেয়ারম্যান সুলতানা হক

স্টাফ রিপোর্টারঃ   আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনের  নৌকা প্রতীকে নির্বাচন করছেন। দাদা মনসুর আলী ও বাবা মোহাম্মদ নাসিমের পুত্র তানভির শাকিল জয়।আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে দলীয় নেতাকর্মিরা নিরন্তর ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। তারই ধারাবাহিকতায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক ছুটে চলেছেন এপার থেকে ওপারের মহিলা ভোটারদের নিকট। করছেন মা সমাবেশ, উঠান বৈঠক। মহিলাদের বোঝাচ্ছেন কিভাবে ইভিএমএ ভোট দিতে হবে।

 শনিবার (৭ নভেম্বর) তিনি চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা ও ভানুডাঙ্গা এবং সোনামুখী ইউনিয়নের সোনামুখীতে গণ সংযোগ করেন।ভোটার মা বোনদের কাছে গিয়ে তিনি মাটিতে  ভোটারদের এক সারিতে বসে পড়েন। মা, খালা, খালু, ভাই, আপা, দাদা, নানী ডেকে তাদের পরম আত্মীয়ের বন্ধনে মুহূর্তেই বেধে ফেলেন। তারপর তানভির শাকিল জয় এর লিফলেট তাদের হাতে ধরিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট চান।

 বিকেলে চরভানুডাঙ্গা মহিলা সমাবেশে কাজিপুর মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক সুলতানা হক বলেন, ‘অনগ্রসর একটি জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন করেছেন মোহাম্মদ নাসিম ও তারভির শাকিল জয়।  আজ নির্বাচনের সময় আপনাদের সে কথা মাথায় রেখে মত পার্থক্য  ভুলে সর্বোচ্চ ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা আমাদের জয় সাহেবকে বড় কোন পুরস্কার দিতে পারেন। আর এটা কাজিপুরের জন্যেই মঙ্গল।’     


আব্দুল জলিল ০৮-১১-২০২০ ০৯:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 683 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com