তাড়াশে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-১১-২০২০ ০৯:৪৯ অপরাহ্ন
|
|
তাড়াশে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত
আশরাফুল ইসলাম রনি:
"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন" প্রতিপাদ্যেকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইসচেয়ারম্যানদ্বয় আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাড়াশ উপজেলা সমবায় কর্মকর্তা মো. জুলফিকার আলী।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-১১-২০২০ ০৯:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 479 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ