শিরোনামঃ
দিলীপ গৌর ০৭-১১-২০২০ ০৬:৩২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : পার্বতীপুর, মুরাদনগরে সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবীতে আজ ৭ নভেম্বর শনিবার শাহজাদপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পৌর এলাকায় মণিরামপুর কালী বাড়িতে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক মানিক সরকার, নিত্যানন্দ রায়, বাসদের দত্ত, জনার্দ্দন বসাক, দেবাল দাস, নয়ন দাস, বাসুদেব দাস প্রমুখ। সভায় সংখ্যালঘু পরিবারে উপর হামলার তীব্রনিন্দা জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com