শিরোনামঃ
আব্দুল জলিল ০৭-১১-২০২০ ০৪:৩৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন সংসদ উপ নির্বাচনে ভোটারদের মাঝে ১০ হাজার মাস্ক ও নির্বাচনের স্লোগান সম্বলিত টি শার্ট বিতরণ করেছে ‘আমরা কাজিপুরবাসি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । জনস্বাস্থ্য ও কোভিড ১৯ এর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার( ৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার চৌরাস্তায় বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুরের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আবু রায়হান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আমরা কাজিপুরবাসীর উপদেষ্টা আবদুল্লাহ আল নোমান জাকির, প্রকৌশলী মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম রেজা ,সংগঠনের সদস্য হাফিজুর রহমান, সোহাগ, সোলায়মান হোসেন, জাহিদুল ইসলাম, শাহিন আলম, জিন্নাহ, মনি, ভোলা প্রমূখ। এরপর এলাকায় ঘরে ঘুরে মাস্ক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com