খুকনী ইউনিয়নে মহানবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে বিক্ষোভ
জহুরুল ইসলাম:
ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরীর প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের খুকনী ইউনিয়ন সাবেক ৯নং ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নেতৃত্বে, সর্বস্তেরর তৌহিদী জনতার ব্যানারে আজ শুক্রবার বাদ জুম্মা নামাজের পর খুকনী মন্ডলপাড়া থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি খুকনী নতুন পাড়া কান্দিপাড়া, রূপনাই, রহমত খোলা, মোল্লাপাড়া, করিতলা হয়ে খুকনী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে গিয়ে সমাবেশ করে।
সমাবেশের সভাপতির বক্তব্য রাখেন খুকনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন, হাফেজ জহুরুল ইসলাম, খুকনী ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচালক, খুকনী ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম সিকো, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের, রাজনীতিবিদ আবু হাসান, আলহাজ্ব আলঈ, আরমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল মাল, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল ইসলাম, রাজনীতিবীদ আমানুল্লাহ, শফিকুল ইসলাম, লুৎফর রহমান লাল প্রমুখ।
বক্তারা, সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্রান্সের সাথে অবিলম্বে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দূতাবাস বন্ধ করে দিন। অন্যথায় ১৭ কোটি তৌহিদী জনতা ফ্রান্সের বিরুদ্ধে রুখে দাড়াবে। ফ্রান্সের যাবতীয় পন্য বয়কটসহ সকল ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করার ঘোষনা দেন মুছুল্লীরা।