পথে মাঠে হাটে ভোট চান আব্দুর রহিম ঘাটে
০৭ নভেম্বর, ২০২৬ ০৬:০০ অপরাহ্ন

  

পথে মাঠে হাটে ভোট চান আব্দুর রহিম ঘাটে

আব্দুল জলিল
০৬-১১-২০২০ ১০:২০ পূর্বাহ্ন
পথে মাঠে হাটে ভোট চান আব্দুর রহিম ঘাটে

স্টাফ রিপোর্টারঃ এক ব্যতিক্রমী প্রচারণায় সবার নজর কেড়েছেন আব্দুর রহিম সরকার।এখন সবার মুখে মুখে একটি ছন্দ‘ পথে মাঠে হাটে ভোট চান আব্দুর রহিম ঘাটে।’

 স্কুল শিক্ষক আব্দুর রহিম নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি। সিরাজগঞ্জ-১ আসনের উপ নির্বাচনে নৌকা মার্কার ভোট চাইছেন তিনি অন্য সবার চেয়ে আলাদভাবে। মিটিং মিছিল, জনসভা, বক্তব্য এসবকে ছাপিয়ে তিনি নিরবে নিভৃতে সাধারণ ভোটারদের নিকট যাচ্ছেন। যেমন পরিবেশে ভোটারকে পাচ্ছেন তিনিও তেমন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে  নিয়ে বুঝে শুনে তারপর নৌকার প্রার্থী তানভির শাকিল জয় এর পক্ষে ভোট চাইছেন। দেখাচ্ছেন ছাপানো একটি কাগজ। কিভাবে ভোট দিতে হবে তার বিস্তারিত ছবি দেখিয়ে সব বুঝিয়ে দিচ্ছেন ভোটারকে।

 গত বুধবার (৪ নভেম্বর) নাটুয়ারপাড়া হাট। আব্দুর রহিম একাই ঢুকে গেছেন মানুষের মাঝে। কলার দোকানীর পাশে বসে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করে ভোট চাইলেন তিনি। দোকানী তো আব্দুর রহিমের ব্যবহারে অবাক। দোকানী জামিল মিয়া জানান, ‘ উনি(আব্দুর রহিম) একজন মাস্টার মানুষ, বড় মাপের নেতা। আমার কলার দোকানে আইসা বইসা পড়লো। আবার হাত ধইরা ভোট চাইলো। আমিতো বিশ্বাসই কইরবার পারতাছিনা।ভাবছিলাম ভোট দিবার যামু না। এহন তাকে কথা দিলাম, যামু।’

যমুনা নদীর ধারে ছালাল গ্রামের সেলিনা খাতুন। নদীতে কাপড় কাচতে ব্যস্ত তিনি। পিছন থেকে সালাম দিয়ে কাছে এগিয়ে যান আব্দুর রহিম সরকার। সেখানেই মাটিতে তার পাশে বসে কুশল বিনিময়ের পরে ভোট চান। দেখান কিভাবে ইভিএম এ ভোট দিতে হবে তার ছবি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঘোড়াগাছার এক বাড়িতে কাঁথা সেলাইরত মা ও মেয়ের নিকট গিয়ে সেখানেই বসে পড়ে ভোট চান এবং ইভিএম সম্পর্কে তাদের অবহিত করেন।

এমনি করে গরু পরিচর্যারত গৃহবধু আসমা, নদী থেকে কাদা নিয়ে বাড়ির পথে চলা মাঝ বয়সী রোজিনা খাতুন, সত্তর পেরিয়ে যাওয়া পীরভক্ত ছাইদার আলী অথবা বাড়ির বারান্দায় বৃদ্ধ রমজান মিয়া; সব পরিবেশে সবার নিকট তিনি ছুটে চলেছেন, চাইছেন নৌকার ভোট।

আব্দুর রহিম সরকার জানান, “সবাই যেমন করে ভোট চাইছে তাতে করে অনেকের নিকটেই তারা পৌঁছাতে পারে না। আমি চেষ্টা করি কেই যাতে বাদ না পড়ে। এজন্যে একাই ছুটে চলি। কাছে গিয়ে চেষ্টা করি তাদেরকে বোঝানোর। অনেক সময় মানুষ আমাকে আবেগে জড়িয়ে ধরে। আমিও বুকে টেনে নেই। তারা আমাদের নৌকার প্রার্থী   

তানভির শাকিল জয়কে ভালোবেসে ভোট দেবে বলে প্রতিশ্রুতি দেন। ”

 এক প্রশ্নের উত্তরে রহিম জানান, আসলে কাজিপুরের অধিকাংশ মানুষ নৌকাতেই ভোট দেয়। কিন্তু স্থানীয় কিছু নেতাকর্মির আচরণে মানুষ অনেক সময় মনে কষ্ট পায়। তাই তাদের নিকট যখন আমি যাই তখন তারা আবেগ প্রকাশ করে। বুকে জড়িয়ে নেয়।

 তিনি জানান, আমি এমনি করেই তানভির শাকিল জয়ের একজন কর্মি হয়ে মানুষের নিকট পথে মাঠে ঘাটে হাটে সব জায়গাতেই যাচ্ছি। আশা করি তার প্রতিদানে ভোটারগণ ভোটকেন্দ্রে এসে নৌকার বিজয় নিশ্চিত করবে। আর তখনই আমার এ পরিশ্রম সার্থক মনে করবো।


আব্দুল জলিল ০৬-১১-২০২০ ১০:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com