শিরোনামঃ
দিলীপ গৌর ০৫-১১-২০২০ ০৫:৩১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুরে বৃহস্পতিবার( ৫ নভেম্বর) নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে পুরুষ ও ছেলেদের সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় ইভাওসি ও ইয়থ কমিটির সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে কোভিড-১৯ করোনাকালীন সময়ে মানুষের আর্থ-সামাজিক অবস্থার বিষয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ, শিক্ষক মোঃ বসির আহম্মেদ, ইভাওসি কমিটির সদস্য রামপদ, পল্লী সমাজের সভা প্রধান আলেয়া খাতুন, ব্র্যাক সামাজিক কর্মসূচির ক্ষমতায়ন কর্মকর্তা শিউলি রানী, সাংবাদিক আবুল কাশেম, সাগর বসাক ও ইয়থ কমিটির সদস্যবৃন্দ।
সব শেষে সদস্যরা নারী নির্যাতন প্রতিরোধে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com