উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ মির্জার মৃত্যু বার্ষিকী পালিত
২৫ এপ্রিল, ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ মির্জার মৃত্যু বার্ষিকী পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-১১-২০২০ ০৪:৫৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ মির্জার মৃত্যু বার্ষিকী পালিত

উল্লাপাড়া   প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৫ নভেম্বর) উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মির্জার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং উল্লাপাড়ার দুই বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করে।

এসব কর্মসূচির মধ্যে ছিল, উপজেলার বংকিরাট গ্রামে প্রয়াত নেতা আব্দুল লতিফ মির্জার কবর জিয়ারত, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআনখানি ও মিলাদ মাহফিল। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী,পৌর প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান,আল-আমিন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-১১-২০২০ ০৪:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 479 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com