শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-১১-২০২০ ১২:১৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জ তাড়াশে শিক্ষক নিবন্ধনের জাল সার্টিফিকেট দিয়ে চাকুরী করার অভিযোগ উঠেছে আল-হেলাল নামের এক শিক্ষকের বিরুদ্ধে।
উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মো. আল-হেলালের বিরুদ্ধে শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) এর সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে শিক্ষা অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করেছে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. আল-হেলাল জালিয়াতির মাধ্যমে গত ২০১১ সালের জুলাই মাসের ২৯ তারিখে লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়। এরপর থেকে তিনি চাকুরী করছেন। কিন্ত এনটিআরসি এর নিদের্শনা অনুযায়ী শিক্ষক নিবন্ধন যাচাই করতে গিয়ে সার্টিফিকেট জালিয়াতি ধরা পড়ে। তার দেয়া ২০০৮ সালের ৪র্থ ব্যাচের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের রোল নাম্বারে চেক করা হলে গোলাম রাব্বানী নামে আরেকজনের সার্টিফিকেট নাম চলে আসে। এতে তথ্য সংগ্রহ করে যাচাই করার হলে শিক্ষক আল হেলালের সনদ জাল ও ভুয়া প্রমানিত হয়।
লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, আল-হেলালের শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) এর সার্টিফিকেট জাল। তার বিরুদ্ধে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে শিক্ষক আল-হেলাল বলেন, আমিতো ২০০৮ সালে পরীক্ষায় পাশ করেছিলাম। শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট তো আমারই। আর কোন প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই।
তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন বলেন, লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মো. আল-হেলালের বিরুদ্ধে শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) এর সার্টিফিকেট জালিয়াতি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় এনটিআরসি বরাবর লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। এখন তারা জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com