বিএনপি নেতা টুকুর রোগ মুক্তি কামনায় এনায়েতপুরে দোয়া
জহুরুল ইসলাম:
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে দলীয় কার্য্যালয়ে থানা বিএনপির আহ্বায়ক মাষ্টার নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, আব্দুস ছালাম, থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রওশন আলী মন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক হাজী জহুরুল ইসলাম জুয়েল, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, খুকনি ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেন গোলাপ, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম হোসেন মীর, সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার, স্থল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন, বিএনপি নেতা সুরুজ্জামান শামীম, এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন বেপারী, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান রঞ্জু, শাহরিয়ার ইমন, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জানে আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডাক্তার সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন বাবলু, শ্রমিক দলের নেতা মজনু, সোহেল মোল্লা, থানা ছাত্রদলের আহবায়ক সালেহ আহমেদ জামিল, যুগ্ন-আহ্বায়ক লিয়াকত হোসেন লাবু, ছাত্রদল নেতা ইউসুফ আলী, বিজয় আহমেদ ও সোহাগ সহ দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাবেক মন্ত্রী টুকুর সুস্থতায় কামনায় মোনাজাত পরিচালনা করেন মাষ্টার নুরুল ইসলাম।