বর-কণে অপ্রাপ্তবয়স্ক বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচি ইউএনও
২৭ এপ্রিল, ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন

  

বর-কণে অপ্রাপ্তবয়স্ক বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচি ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-১১-২০২০ ১০:৫৯ অপরাহ্ন
বর-কণে অপ্রাপ্তবয়স্ক বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচি ইউএনও
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া এলাকায় বর-কণে অপ্রাপ্তবয়স্ক হয়ায় বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি সপ্তম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ক্ষিদ্রমাটিয়া এলাকায় গোপন সংবাদের বিত্তিত্বে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া এলাকার সপ্তম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে চালা সাতমাথা এলাকার তাত শ্রমিক (১৬) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বরের পিতা ও কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের ছেলে ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আকতার হোসেন, সাবেক কাউন্সিলর গোলজার হোসেন, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-১১-২০২০ ১০:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 469 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com