টুকুর করোনা পজেটিভ হওয়ায় রোগ মুক্তি কামনায় সলঙ্গায় দোয়া
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৩-১১-২০২০ ১০:০৮ অপরাহ্ন
|
|
টুকুর করোনা পজেটিভ হওয়ায় রোগ মুক্তি কামনায় সলঙ্গায় দোয়া
সলঙ্গা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী,সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর করোনা পজেটিভ হওয়ায় তার আশু রোগ মুক্তি কামনা করে সলঙ্গায় দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ( ৩ নভেম্বর) বিকেলে সলঙ্গা থানা শাখা ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সলঙ্গা ধান হাটায় এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপির আহ্বায়ক দেলোয়ার খান, থানা যুবদল এর সদস্য সচিব শাহীন রেজা ও সকল ইউনিট এর নেতৃবৃন্দ।পরে তার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৩-১১-২০২০ ১০:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ