বেলকুচিতে করোনা মোকাবেলায় গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ কোর্স শুরু
২৮ এপ্রিল, ২০২৬ ০২:২৬ অপরাহ্ন

  

বেলকুচিতে করোনা মোকাবেলায় গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ কোর্স শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-১১-২০২০ ০৬:৫১ অপরাহ্ন
বেলকুচিতে করোনা মোকাবেলায় গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ কোর্স শুরু

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা মোকাবেলায় গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষন কোর্স শুরু করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর বেলকুচি উপজলা স্বাস্য কমপ্লেক্স হল রুমে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির আয়োজনে বেলকুচি উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্বাবধানে ২১ দিন ব্যাপী গ্রাম ডাক্তারদের প্রশিক্ষন প্রদান করা হবে।

প্রশিক্ষনে বর্তমান করোনা ভাইরাসের আতংক থেকে মানুষকে সচেতন করা ও অপ্রয়োজনীয় ঔষধ প্রদান না করা এবং উচ্চ ক্ষমতাশীল এ্যাটিবায়টিক প্রদানের বিষয়ে সচেতনতা কারা নিয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেব আলোচনা করেন উপজলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.ক.এম মোফাখখারুল ইসলাম। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির সমাজ কল্যান সম্পাদক আলহাজ আলাউদ্দিন সরকারের সার্বিক পরিচালনায়, বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন বাংলাদশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির যুগ-সম্পাদক মুন্সি আব্দুস ছালাম, জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ, যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার ও দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির বেলকুচি শাখার সভাপতি হাজী আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক অমৃত নারায়ন দত্ত, ফয়সাল আহম্মদ প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-১১-২০২০ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 529 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com