বেলকুচিতে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন

  

বেলকুচিতে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-১১-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন
বেলকুচিতে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার বাংগুড়া এলাকায় এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। সোমবার (২ নভেম্বর) রাতে গোপন সংবাদে খবর পেয়ে বাংগুড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে বেলকুচি পৌরসভার বাংগুয়া এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই গ্রামের কাঠমিস্ত্রী (১৭) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। বর ও কনে অপ্রাপ্তবয়স্ক। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বরের পিতা ও কনের মাতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের ছেলে ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-১১-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 531 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com