শিরোনামঃ
আব্দুল জলিল ০৩-১১-২০২০ ০৫:১৮ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল বুধবার (৪ নভেম্বর) দুপুর থেকে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) নির্বাচনী আসনে নৌকার প্রার্থী তানভির শাকিল জয় এর পক্ষে প্রচারণায় নামছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। মঙ্গলবারবার(৩ নভেম্বর) বিকেলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নাতী, জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের সুযোগ্য পুত্র সাবেক সংসদ তানভির শাকিল জয়ের পক্ষে আগামী ৪ নভেম্বর বুধবার বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা ও কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে সদরের ৫ ইউনিয়ন ও কাজিপুরের ১২টি ইউনিয়ন এবং পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানসমূহে এই প্রচারণায় অংশগ্রহণ করতে যাচ্ছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট । কাজিপুর উপজেলা শাখা, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ঢাকার এবং স্থানীয় শিল্পীগণ নির্বাচনী গান পরিবেশন করবেন।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন জোটের প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার ও সুরকার শেখ শাহ আলম, সিনিয়র সহ সভাপতি কবি, কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক অভিনেতা ও আবৃতিশিল্পী রাকিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাশেদুল ইসলাম রাজিব, অর্থ সম্পাদক বিশিষ্ট সংগীতশিল্পী আলভী সরকার, সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট সংগীতশিল্পী এস বিজয়, সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট সংগীতশিল্পী পুলক ঘোষ, কেরানীগঞ্জ মডেল থানার সভাপতি চাঁন মিয়া শিকদার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com