উল্লাপাড়ায় জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতার মাগফেরাত কামনা
২৫ এপ্রিল, ২০২৬ ০৪:২৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতার মাগফেরাত কামনা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৩-১১-২০২০ ০৪:২২ অপরাহ্ন
উল্লাপাড়ায় জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতার মাগফেরাত কামনা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ও জেলা হত্যা দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা আঃলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে জেলা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য তানভীর ইমাম বক্তব্য দিয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, ফয়সাল কাদের রুমি,জেলা পরিষদের সদস্য হাফিজুর ইসলাম হাফিজ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা,পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আঃলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আরজু,সলফ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান, পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার,উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম সরকার সহ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-১১-২০২০ ০৪:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 373 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com