তাড়াশে জেল হত্ব্যা দিবস পালিত
০৭ নভেম্বর, ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন

  

তাড়াশে জেল হত্ব্যা দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-১১-২০২০ ০২:৩৫ অপরাহ্ন
তাড়াশে জেল হত্ব্যা দিবস পালিত

এম এ মাজিদ: ৩রা নভেম্বর জেল হত্ব্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) তাড়াশ উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের আয়োজনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সভাপতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলামের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সিরাজ সরকারের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ৩ তাড়াশ-রায়গঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল হক, উপজেলা চেয়াম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুর রাজ্জাক, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবীর লিমন প্রমূখ। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-১১-২০২০ ০২:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 376 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com