শিরোনামঃ
দিলীপ গৌর ০৩-১১-২০২০ ১১:৩০ পূর্বাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি গ্রামের আলাউদ্দিনের স্ত্রী জয়নব বেগমের ধর্ষক একই গ্রামের হাজী শহীদ আলীর পুত্র আব্দুল মতিনের ফাঁসির দাবীতে (২ নভেম্বর) সোমবার দুপুরে রূপবাটির জোলার সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। গুজুর প্রামানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, লুৎফর রহমান, লালবাবু সরদার, মাজেম সরদার, মনোয়ারা বেগম, রনজিদা বেগম প্রমুখ।
বক্তারা অবিলম্বে ধর্ষক মতিনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী করেন। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর গভীর রাতে নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় জয়নব খাতুন মতিন কর্তৃক জোরপূর্বক ধর্ষিত হয় বলে মামলার বাদী জয়নব ও এলাকাবাসী দাবী করেন। এ ব্যাপারে জয়নব খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় ৫ অক্টোবর ধর্ষণের অভিযোগ এনে এজাহার দায়ের করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com