কাজিপুরের নাটুয়ারপাড়ায় মহিলা আ.লীগের বিশাল নির্বাচনী সভা
০৭ নভেম্বর, ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন

  

কাজিপুরের নাটুয়ারপাড়ায় মহিলা আ.লীগের বিশাল নির্বাচনী সভা

আব্দুল জলিল
০৩-১১-২০২০ ০৯:২৮ পূর্বাহ্ন
কাজিপুরের নাটুয়ারপাড়ায় মহিলা আ.লীগের বিশাল নির্বাচনী সভা

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ১২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টিতে প্রচারণা চালাচ্ছে মহিলা আ.লীগ। সোমবার (২ নভেম্বর) বেলা ১১ টায় নাটুয়ারপাড়ায় বিশাল এক মহিলা সমাবেশের আয়োজন করেন তারা। এসময় উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী রেহেনা খাতুনের সভাপতিত্বে সভায় জয় সাহেবের নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন উপজেলা মহিলা আ.লীগের সাধারন সম্পাদিকা ও কাজিপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতানা হক।

তিনি বলেন, ‘ সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে মোহাম্মদ নাসিমের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে তার পুত্র প্রকৌশলী তানভির শাকিল জয়কে নৌকা মার্কায় ভোট দেবার। এর মাধ্যমেই ইনশা আল্লাহ কাজিপুরে মানুষের ভাগ্যের দ্বার উন্মুক্ত হবে।’

১ নং ওয়ার্ডেন ইউপি সদস্য বকুল হোসেনের সহযোগিতায় নির্বাচনী সভায় এমপি প্রার্থী তানভির শাকিল জয় মুঠোফোনে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আপনারা যেভাবে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। নির্বাচিত হয়ে অবশ্যই আমার পিতার মতো কাজিপুরের উন্নয়নে কাজ করে যাবো। এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। সভায় প্রায় এক হাজার মহিলা ভোটার অংশ নেন।


আব্দুল জলিল ০৩-১১-২০২০ ০৯:২৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 521 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com