সলঙ্গায় ৩ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০২-১১-২০২০ ১০:১২ অপরাহ্ন
|
|
সলঙ্গায় ৩ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার
সলঙ্গা প্রতিনিধি : সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো - শাহজাদপুর উপজেলার টিয়ার বন্দর গ্রামের মোমিনুল ইসলাম (৩০) ও বগুড়ার গাবতলি উপজেলার সুলতানপুর গ্রামের সাগর রহমান (২৩)।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাদের ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আজ সোমবার (২ নভেম্বর) সলঙ্গা থানায় মামলা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০২-১১-২০২০ ১০:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ