বেলকুচির যমুনাতে ঘড়িয়াল উদ্ধার ও অবমুক্ত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০২-১১-২০২০ ০৯:৩১ অপরাহ্ন
|
|
বেলকুচির যমুনাতে ঘড়িয়াল উদ্ধার ও অবমুক্ত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের বিল মহিষা গ্রামের যমুনা নদীতে ইসমাইলের জালে উঠে আসল বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল।
ররিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে প্রাণীটিকে আটক করা হলেও এলাকাটি দুর্গমচর হওয়ায় আজ সোমবার ২ নভেম্বর) সকালে জানাজানি হয়। পরে উৎসুক জনতা ঘড়িয়ালটিকে দেখতে ভিড় জমায়।
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে বিস্তারিত তথ্য জানাই। আমি ঘটনাস্থলে গিয়ে তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী বেলকুচি চৌহালী উপজেলা বন কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় বিল মহিষা ইসমাইলের কাছ থেকে ঘড়িয়ালটি উদ্ধার করি।
উদ্ধার করার পর ঘড়িয়ালের স্যাম্পল সংরক্ষন করা হয়। পরে মামুন বিশ্বাস ও বন কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় বিল মহিষা যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে মামুন বিশ্বাস আরো জানান, যমুনার চরঞ্চলের জেলেদের সবাইকে বন্যপ্রাণী বিষয়ে সচেতন করতে হবে। গত শুক্রবারে চৌহালীতে ঘড়িয়াল আটক হয় । গতবছরও যমুনা নদীর নওহাটার পশ্চিম এলাকা থেকে আরেকটি ঘড়িয়াল আটক করা হয়েছিল।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-১১-২০২০ ০৯:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 556 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ