গ্রাম পুলিশদের জন্য পুরস্কার ঘোষণা দিলেন ইউএনও
২৪ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন

  

গ্রাম পুলিশদের জন্য পুরস্কার ঘোষণা দিলেন ইউএনও

আব্দুল জলিল
০২-১১-২০২০ ০৩:৫৭ অপরাহ্ন
গ্রাম পুলিশদের জন্য পুরস্কার ঘোষণা দিলেন ইউএনও

 স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়নের ১১৬ জন গ্রাম পুলিশকে ভালো কাজের জন্যে পুরস্কার ঘোষণা করলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার।  সোমবার (২ নভেম্বর) বেলা দুইটায় উপজেলা পরিষদের সামনে গ্রাম পুলিশদের সাপ্তাহিক সমাবেশে এই ঘোষণা দেন তিনি। ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী  গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, ‘ আসন্ন নির্বাচনে আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। 

বাল্য বিয়ে, অস্বাভাবিক মৃত্যু, মাদক, আগুন লাগার ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিক জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ আপনাদের ভালো কাজের জন্য আমরা আপনাদের পুরস্কারের ব্যবস্থা করেছি। তেমনি কোন অপ্রীতিকর কাজ করলে শাস্তিও পেতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা।  


আব্দুল জলিল ০২-১১-২০২০ ০৩:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 334 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com