উল্লাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
২৫ এপ্রিল, ২০২৬ ০৪:২২ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-১১-২০২০ ০৩:৩৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত ইয়াকুব ওরফে পলাশ (২১) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাশ উপজেলার বড়হর ইউনিয়নের চর-চেতুলিয়া গ্রামের আলহাজ সরকারের ছেলে। সোমবার (২ নভেম্বর) সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

এরআগে গত ২৫ সেপ্টেম্বর বড়হরের এক কিশোরী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় ধর্ষণ মামলা করেছিল। উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক রিপন কুমার সাহা জানান ধর্ষণ মামলায় অভিযুক্ত ইয়াকুব ওরফে পলাশ দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তেঁতুলিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-১১-২০২০ ০৩:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 908 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com