শিরোনামঃ
আব্দুল জলিল ০১-১১-২০২০ ১০:৫৯ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজারে জমি দখলে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় শাহজামাল নামের এক ব্যাক্তি গুরুতর জখম হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে স্বজনরা কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
চিকিৎসাধীন শাহজামালের পুত্র শাহরিয়ার বাদী হয়ে ৪ জন কে অভিযুক্ত করে ৩১ অক্টোবর শনিবার বিকেলে কাজিপুর থানায় অভিযোগ দায়ের করেছে। থানায় দেয়া অভিযোগ ও সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, চালিতা ডাঙ্গা বাজারে পাশ্বে শাহজামাল নিজ জমিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে বেড়া দিয়ে রাখে। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার ঐ জায়গা নিজেদের দাবি করে তাঁর চাচাত ভাই রফিকুল ইসলাম রোপিত গাছগুলি উপড়িয়ে ফেলে দিয়ে বেড়া দিয়ে দখলে নেয়ার চেষ্ঠা করে। এসময় শাহজামাল বাধা দিলে প্রতিপক্ষ রফিকুল ও তাঁর ছেলেরা একজোট হয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শাহজামালকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com