শিরোনামঃ
আব্দুল জলিল ০১-১১-২০২০ ০৯:৩৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের কাজিপুরে ছাত্রলীগের পাঁচ নেতাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দলীয় কর্ম কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরা হলেন কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ইমন, প্রচার সম্পাদক অর্ণব নিলয়, দপ্তর সম্পাদক মাহাদী, উপ আইন সম্পাদক অনিক ও উপ সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান হৃদয়। গত ৩১ অক্টোবর ( শনিবার) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ ও সাধারন সম্পাদক আবু সায়েম তালুকদার স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে।
১ নভেম্বর রবিবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে দলের সাধারণ সম্পাদক আবু সায়েম জানান, ‘দলীয় নীতির বাইরে কর্মকাণ্ড করায় ওই পাঁচজনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দলীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com