রায়গঞ্জে সরকারী রাস্তা উদ্ধারে মানব বন্ধন
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন

  

রায়গঞ্জে সরকারী রাস্তা উদ্ধারে মানব বন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০১-১১-২০২০ ০৮:৩৭ অপরাহ্ন
রায়গঞ্জে সরকারী রাস্তা উদ্ধারে মানব বন্ধন
সলঙ্গা প্রতিনিধি : সরকারী রাস্তা উদ্ধারের দাবীতে রায়গঞ্জে মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসুচী করেছে এলাকাবাসী। রবিবার ( ১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সদরে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাটকান্দা গ্রামবাসী।জানা যায়, হাটকান্দা গ্রামের ১ নং খাস খতিয়ান ভুক্ত (সরকারী) রাস্তার উপর ব্রাক্ষনবাড়িয়া গ্রামের প্রভাবশালী মোহাম্মদ আলী অবৈধ ভাবে পাকা ঘর তুলে রাস্তায় যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যাহা সংশ্লিষ্ট কর্তপক্ষকে ভুক্তভোগী মহল অভিযোগ করেছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সমাজ সেবক মানু, হাফেজ মাও: শাহিন আলম জিহাদী, সেলিম মুন্সি, হালিম মুন্সি, সালাম শেখ সহ অনেকে। এ ব্যাপারে সহকারী কমিশনার ভুমি, রায়গঞ্জ, ভূমি সুবীর কুমার দাস বলেন, বিষয়টি আমি অবগত আছি। ইতিমধ্যেই আমি পাঙ্গাসী ইউনিয়নের তফশীলদারকে পাঠিয়ে তদন্ত করিয়েছি। খুব তাড়াতাড়ি এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০১-১১-২০২০ ০৮:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 382 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com