শিরোনামঃ
আব্দুল জলিল ০১-১১-২০২০ ০৮:৩০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ বগুড়া ধুনটে কবির আল্পনা সাহিত্য পরিষদ চট্টগ্রাম কতৃক সম্মাননা স্মারক ২০২০ প্রাপ্তিতে কবি এম আর জামান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মনন সাহিত্য সংগঠনের উদ্যোগে রবিবার ০১ নভেম্বর দুপুর ১২ টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনন সাহিত্য সংগঠন উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি কবি মোখলেছুর রহমান আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ টি আই এম নুরুন্নবী তারিক।
মনন সাহিত্য সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল করিম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্ত্যব রাখেন মনন সাহিত্য সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক খৈয়াম কাদের।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্।, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, প্রাবন্ধিক ও সাংবাদিক অধ্যক্ষ ডা: মিজানুর রহমান, ধুনট শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন, কাজিপুর আমিনা মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, কাজিপুর সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আব্দুল জলিল, চট্টগ্রাম কবির আল্পনা সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি মোহাব্বত হোসেন খাঁন, এপেক্স ক্লাবের সদস্য আবু সাঈদ, প্রভাষক রাকিবুল হাসান বিদ্যুৎ, কবি ফরমান আলী, সহকারি শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, ধুনট বালিকা বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার, শিক্ষক ফারুক, মনন সাহিত্য সংগঠনের সদস্য গোলাম রব্বানী উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানে এম আর জামান কে উত্তরীয় পরিয়ে দেন চট্টগ্রাম কবির আল্পনা সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি মোহাব্বত হোসেন খাঁন। সবশেষে মনন সাহিত্য সংগঠনের উদ্যেগে কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com