কাজিপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
২০ এপ্রিল, ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন

  

কাজিপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

আব্দুল জলিল
০১-১১-২০২০ ০৮:০৬ অপরাহ্ন
কাজিপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ  ‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান ’ প্রতিপাদ্যে

সিরাজগঞ্জের কাজিপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। ১ লা নভেম্বর রবিবার সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অধিদ্পতরের আয়োজনে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান শেষে ৪১ ট্রেডে প্রশিক্ষিত  8 জন যুবকের মাঝে 5 লক্ষ 60 হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। 

 

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন ।


আব্দুল জলিল ০১-১১-২০২০ ০৮:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 406 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com