শিরোনামঃ
দিলীপ গৌর ০১-১১-২০২০ ০৭:৪০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৩১ অক্টোবর শনিবার শাহজাদপুর উপজেলা জাসদ এর স্থানীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান শফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় যুবজটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, পৌর জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম শোভন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লিটন পৌর কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ঝংকার প্রমুখ।
বক্তারা বলেন, সু-শাসন ছাড়া বর্তমান ১৪ দলের যে অর্জন তা ধরে রাখা যাবে না। দুর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাসী সকল অর্জনকে ধ্বংস করে করে দিবে। এদেরকে প্রতিহত করতে না পারলে ১৪ দলের প্রধান নেতা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল অর্জন ব্যর্থ হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com