শিরোনামঃ
দিলীপ গৌর ০১-১১-২০২০ ০৭:২২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরীর প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বেলতৈল ইউনিয়নের বেলতৈল জামে মসজিদ চত্বর থেকে আজ ১ নভেম্বর রোববার বাদ আসর এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অত্র অঞ্চলের সহ¯্রাধিক মুসুল্লি অংশ গ্রহণ করেন।
মিছিলটি বেলতৈল বাজার থেকে বেলতৈল উচ্চ বিদ্যালয় হয়ে এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে চর-বেলতৈল দাখিল মাদ্রাসার সামনে ফ্রান্সের প্রধানমন্ত্রীর কুশ-পুত্তলিকা দাহ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- মোঃ তোফাজ্জল হোসেন মাষ্টার, মাওলানা মোঃ নজরুল ইসলাম, হাজী আব্দুর রশিদ, শাহজাহান মুন্সি, বেলতৈল জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রহম আলী, প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের প্রতি ফ্রান্স সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং ফ্রান্স এর পণ্য নিষিদ্ধের দাবি, ফ্রান্স দূতাবাস বন্ধ এবং মুসলমানদের কলিজার টুকরো মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদের পাশাপাশি বাঙ্গালী মুসলমানদের ঈমানী দাবী ফ্রান্সের সাথে যেন সম্পর্ক ছিন্ন করা হয় এমন দাবি জানান।
বক্তারা, ফ্রান্স সরকার সহ ইসলাম বিরোধীদের হুশিয়ার করে বলেন, প্রয়োজনে মুসলমানরা তাদের নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত। তবুও নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। এজন্য মত ও পথ ভুলে সকল নবী প্রেমী উম্মতদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই সাথে দেশবাসীকে ফ্রান্সের সকল পণ্য কেনা ও ব্যবহার না করার আহবান জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com