শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শিক্ষার্থীরা আসক্ত হচ্ছে মোবাইল গেমে
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৫৩ অপরাহ্ন

  

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শিক্ষার্থীরা আসক্ত হচ্ছে মোবাইল গেমে

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-১১-২০২০ ০৩:০৬ অপরাহ্ন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শিক্ষার্থীরা আসক্ত হচ্ছে মোবাইল গেমে

জহুরুল ইসলাম: শিক্ষাই জাতির মেরুদন্ড। এটা অতি পুরাতন কথা। আর বর্তমানকালে বলা হচ্ছে, আধুনিক তথা কর্মমুখী শিক্ষা ছাড়া শিক্ষা মূল্যহীন। এর সাথে নৈতিকতা ও মানকেও সম্পৃক্ত করা হয়েছে। তাই এসব ক্ষেত্রে যারা যত অগ্রগামী হচ্ছে, তারা তত উন্নতি করছে। তাই বেশিরভাগ দেশ এসবের দিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তবে, এতে সব দেশই যে সমান সফল হয়েছে, তা নয়। তথাপি যতটুকু উন্নতি করেছে, তাও থমকে গেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। গত বছর ডিসেম্বর মাসে চীনের উহানে করোনা সনাক্ত হওয়ার পর এর বিশ্বায়ন হয়েছে খুব দ্রুত। যা মোকাবেলার জন্য একে একে প্রায় সব দেশ লকডাউন করেছে।

ফলে সব খাতের মতো শিক্ষা খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। দির্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীদের পড়া লেখা বাদ দিয়ে মোবাইলে ফোনে গেস খেলার দিকে আসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। রবিবার (১ নভেম্বর) দুপুরে সরেজমিনে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালাস্থ মডেল কলেজে গিয়ে দেখাযায়, শিক্ষার্থীরা কলেজের বারান্দায় বসে মোবাইল ফোনের মাধ্যমে গেম খেলে সময় পার করছে। এমন চিত্র এ উপজেলার গ্রামাঞ্চল সহ বিভিন্ন স্থানে। শিক্ষার্থীরা জানায়, দির্ঘদিন ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করোনা ভাইরাসের জন্য বন্ধ থাকার কারনে আমাদের পড়া শোনা নষ্ট হয়ে গেছে।

পড়া লেখার দিকে মনোযোগ কমে গেছে, সময় পার করার জন্য মোবাইলে গেম খেলে সময় পাড়করি, যদি আমাদের স্কুল কলেজ খোলা থাকতো তাহলে আমাদের ক্ষতি হতো না। স্কুল থেকে পড়া দিতো বাসায় এসে পড়ায় ব্যস্থ্য থাকতাম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাথীর অভিভাবকেরা বলেন, করোনা ভাইরাসের জন্য দির্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে। বাসায় পড়তে বসেনা, এই বাভে আর কতোদিন চলবে সারাদেশে সকল প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে সুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখে কি লাভ। সুধু ছেলে মেয়েদের পড়ার ক্ষতি। শিক্ষাই জাতির মেরুদন্ড। এই শিক্ষা জাতিকে রক্ষাকরতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। তা না হলে এই শিক্ষা জাতি ধংশের দিকে নিয়ে যাবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-১১-২০২০ ০৩:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 420 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com