সেতুর অভাবে সাঁকো দিয়ে নদী পারাপার
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩১-১০-২০২০ ১১:৫৭ অপরাহ্ন
|
|
সেতুর অভাবে সাঁকো দিয়ে নদী পারাপার
সলঙ্গা প্রতিনিধি :সেতুর অভাবে যুগ যুগ ধরে বাঁশের সাঁকোয় নদী পারাপার হতে হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১০ গ্রামের মানুষের। উপজেলার ৩ টি ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া ফুলজোড় শাখার নদীর সলঙ্গার চর বাহাজ মাস্টারের বাড়ি সংলগ্ন নদীতে কোনো সেতু নির্মিত না হওয়ায় এই ভোগান্তি। নদীর পানি শুকাতে থাকলেও ভোগান্তি কমে নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত নদীর পূর্ব পাড়ে জন্জালিপাড়া সহ বেশ কয়েকটা গ্রাম,স্কুল মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্টান রয়েছে।
এলাকাবাসী এই নদীর ওপর এক শত ফুট দীর্ঘ একটি সাঁকো নির্মাণ করেছেন। এই সাঁকো দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপর হচ্ছে এলাকার শত শত মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সাঁকো পার হয়েই সলঙ্গায় লেখাপড়া করতে হয়।
আশেপাশের ১০টি গ্রামের মানুষ নদীর ওপর নির্মিত সাাঁকো দিয়ে সলঙ্গায় যাতায়াত করে। তা না হলে প্রায় ২ কিলোমিটার ঘুরে সলঙ্গা থানা সদরের যোগাযোগ করতে হয়। তাই এলাকাবাসী ব্রীজ বা সেতুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-১০-২০২০ ১১:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 463 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ