শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-১০-২০২০ ১১:০৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১০-১২ টি। এর মধ্যে অনুমোদন রয়েছে হাতে গোনা দু'একটি। বাকি সবগুলো অবৈধ ভাবে চলছে। সরকারি লাইসেন্স নিয়ে ২-৪ টি শুরু করা হাসপাতাল-ক্লিনিকের মধ্যে প্রায় গুলোই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ তিন-চার বছর আগেই শেষ হয়েছে, কেউ তা নবায়ন পর্যন্ত করেনি। তবুও ঐসব হাসপাতাল, ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারে সবার চোখ ফাঁকি দিয়ে চলছে প্রকাশ্যে ব্যবসা। তাদের চিকিৎসা বাণিজ্যও চলছে পাল্লা দিয়ে। স্বাস্থ্য অধিদফতরের কোনো নিবন্ধন না নিয়ে কোথাও কোথাও শুধু ট্রেড লাইসেন্স দিয়েও অসাধু ব্যবসায়ীরা চিকিৎসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
হাটিকুমরুল রোডের অনেকেই লাইসেন্সের জন্য স্বাস্থ্য অধিদফতরে আবেদন পাঠিয়েই যত্রতত্র ব্যাঙের ছাতার মতো হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার খুলে বসেছেন। অবৈধ ভুঁইফোড় এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের কর্তা ব্যক্তিরা বরাবরই উদাসীন থাকে।
সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর ধরে সচল রেখে মানু্ষ সেবার নামে নানা অপকর্ম করছে। সাইনবোর্ড-সর্বস্ব এসব প্রতিষ্ঠানে চিকিৎসা সেবার নামে হরদম চলে গলা কাটা বাণিজ্য। আবার ভুল চিকিৎসায় বা অপারেশনের রোগীর মুত্যুর প্রমানও কমতি নেই।
অবৈধ ভাবে এমআর আর গর্ভপাত করিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। দালাল নির্ভর এসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে গ্রামের নিরীহ মানুষ। অনুসন্ধানে আরও জানা যায়, এক শ্রেণির দালাল, গ্রাম্য চিকিৎসক ও সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী মিলে সিন্ডিকেট করেই এসব প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
শুধু তাই নয়,হাসপাতাল নামের এসব নার্স, আয়া, প্যাথলোজিষ্টরা চাকরির নামে বসবাস করে দেহ ব্যবসা করছেন বলেও কেউ কেউ অভিযোগ করেন। এক হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে অন্য হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি করেও ব্যবসা করছেন।
সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন জানান, বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতেরর মাধ্যমে এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান সহ জরিমানাও করা হয়েছে। অভিযুক্ত ক্লিনিকগুলো সিলগালাও করে দেওয়া হয়। কিন্তু নানা কৌশলে আবার তারা প্রতিষ্ঠানগুলো সচল রাখে। তিনি আরও জানান,আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এসব বিষয় গুলো আরও গুরুত্ব দিয়ে তদারকী করে আইনগত ব্যবস্থা নিব।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com