শিরোনামঃ
আব্দুল জলিল ৩১-১০-২০২০ ১০:৫৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে দি ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে গ্রামীণ মহিলাদের বিনামূল্যে ঔষধ ও খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার পাটাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন করে উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, তিনি বলেন, ‘এসময় তারা এই মহতি উদ্যোগ নেবার জন্যে দি ফ্রেন্ডস এসোসিয়েশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। ’
সংগঠনের সভাপতি(ভারপ্রাপ্ত) কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ, গান্ধাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, দি ফেন্ডস্ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সহ অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এ জননেতা তানভির শাকিল জয় যুক্ত হন। এসময় জয় দি ফ্রেন্ডস এসোসিয়েশনের নেতাকর্মিদের ধন্যবাদ জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com