রায়গঞ্জ উপজেলা হাসপাতাল পরিদর্শন করলেন ডা: আব্দুল আজিজ এমপি
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩১-১০-২০২০ ১০:৫৪ অপরাহ্ন
|
|
রায়গঞ্জ উপজেলা হাসপাতাল পরিদর্শন করলেন ডা: আব্দুল আজিজ এমপি
সলঙ্গা প্রতিনিধি : আজ শনিবার ( ৩১ অক্টোবর) সকালে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন করেন রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় এমপি অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ। এ সময় মাননীয় এমপি মহোদয়ের সাথে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কর্মকর্তা ডা: রোকেয়া সুলতানা এবং ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী পরিচালক ডা: আখতারুজ্জামান সোহেল। পরিদর্শনে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিমুল ইহসান তৌহিদ সহ অন্যান্য ডাক্তার ও কর্মচারীদের যথা নিয়মে উপস্থিতি, রোগীদের স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-১০-২০২০ ১০:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 368 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ