ফুলের দোকানে আবারও বেচাকেনা বাড়ছে
২৮ এপ্রিল, ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন

  

ফুলের দোকানে আবারও বেচাকেনা বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩১-১০-২০২০ ১০:৫৩ অপরাহ্ন
ফুলের দোকানে আবারও বেচাকেনা বাড়ছে
সলঙ্গা প্রতিনিধি : বিয়ে,গায়ে হলুদ ও জন্মদিনের মত সামাজিক অনুষ্ঠানে আবার শুরু হয়েছে ফুলের ব্যবহার। ফলে এসব অনুষ্ঠানের প্রয়োজনীয় উপকরনের বেচাকেনা বাড়তে শুরু করেছে। গত মার্চ মাস হতে দেশে মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ায় লক ডাউন সহ দোকানীরা কর্মহীন হয়ে পড়ে। হাটিকুমরুল রোড ইমান আলী মার্কেটের ফুল ব্যবসায়ী মাসুদ রানা শনিবার ( ৩১ অক্টোবর) বিকেলে জানায়,প্রাণঘাতী করোনায় ব্যবসা বন্ধ থাকায় কয়েক মাস কর্মহীণ হয়ে পথে বসার উপক্রম হয়েছিলাম। মাস খানেক ধরে আবার ব্যবসা চালু করেছি। ফুলের কদর আবার বাড়তে শুরু করেছে। তবে বুয়ে,গায়ে হলুদ ও জন্ম দিনের মত কাজে ফুলের ব্যবহার বাড়লেও সভা,সেমিনার,রাজনৈতিক অনুষ্ঠান সহ অন্যান্য কাজে এখনও ফুলের ব্যবহার বাড়ে নি। শুক্রবার আসলে ২-৩ টি বিয়ের ফুল সাজানোর কাজ পাওয়া যায়। সপ্তাহের শুক্রবারে ৭-৮ হাজার টাকা বেচাকেনা হলেও অন্যান্য দিনে তেমন কাজ হয় না।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-১০-২০২০ ১০:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 429 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com