সলঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
সলঙ্গা প্রতিনিধিঃ : সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে যথাযথ ভাবে পালিত হয়েছে। "মুজিববর্ষের মুলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সলঙ্গা থানা পুলিশের উদ্যোগে থানার হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক,নারী নির্যাতন ও শিশু নির্যাতন রোধ,ইভটিজিং, বাল্যবিয়ে নিয়ে আলোচনা করেন। থানা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক ডা: আলাউদ্দিন সরকারের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন,ওসি তদন্ত হুমায়ন কবীর,এসআই আসলাম,শরিফুল,আল মাহমুদ মেম্বর সহ অনেকে। শেষে একটি রেলী বের করা হয়।