খাঁটি দুধের হাট হাটিকুমরুল রোড গোল চত্বর
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩১-১০-২০২০ ১০:০৫ অপরাহ্ন
|
|
খাঁটি দুধের হাট হাটিকুমরুল রোড গোল চত্বর
সলঙ্গা প্রতিনিধি :দুধ মানেই পুষ্টিকর একটি উপাদানের নাম। আদর্শ খাদ্যের তালিকায় দুধ অন্যতম। দুধের পুষ্টিগুণ কারো অজানা নয়। প্যাকেট বা গুড়ো দুধ কিনে অনেকেই প্রতারিত হচ্ছেন। আবার শহরের বাসা বাড়িতে দুধ ব্যবসায়ীদের দুধ খেয়ে স্বাদ পান নাই,এমন কথা অহরহই শোনা যায়। বিয়েশাদী,শিশুদের প্রয়োজনে বা পারিবারিক যে কোন দরকারে সবাই খোঁজে কোথায় পাব খাঁটি দুধ? তাই তো বতর্মানে খাঁটি দুধ পাওয়া দুষ্কর। কিন্তু এই অবস্থায় গ্রামের ক্ষুদ্র কৃষক তাদের গাভীর খাঁটি দুধের বালতি,বোতল নিয়ে উত্তর বঙ্গের প্রবেশদ্বার সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বরে প্রতিদিন বিকেলে "দুধের হাট" নামে দুধের পসরা সাজিয়ে অনেকেই বসেন দুধ বিক্রির কাজে। সরেজমিনে গিয়ে জানা যায়,সলঙ্গা থানার বিভিন্ন গ্রামের গাভী পালনকারী কৃষকগণ প্রায় ২০ থেকে ২৫ বছর যাবৎ প্রতিদিন বেলা ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই বাজারে দুধের হাট বসিয়ে দুধ বেচাকেনা করে থাকেন। জরুরী প্রয়োজনে কোথাও দুধ পাওয়া না গেলে ক্রেতারা অবশেষে স্মরণাপন্ন হয় হাটিকুমরুল গোল চত্বরে। বর্তমানে এখানে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। দেশী গরুর দুধের স্বাদ আর ওজনে সঠিক পাওয়ায় তাই তো ক্রেতারা ছুটে আসেন হাটিকুমরুল রোডের দুধের হাটে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-১০-২০২০ ১০:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ